খোলস মোচন
যা হয়নি,তার সবই হবে!
ধীরে আসিতেছি!
আমাদের এই (অ)কৃত্রিম, (অ)তুলনীয়, (অ)সাধারণ, (অ)নিশ্চিত সঙ্গীত সমস্যা আপনার ডোপামিনের সামান্যতম নিঃসরণ না ঘটালেও নিশ্চিত থাকুন, আমরা বিন্দুমাত্র মূর্ছা যাবো না । কারণ, নিজেদের প্রচন্ড অসময়ে আমরা কয়েকটি (বে)গুণী কচ্ছপ এক হয়েছি,নিজেদের স্বতন্ত্র ধারাকে ভাঙচুর করে সৃষ্টি করার চেষ্টা করছি একটি নতুন ধারার। যে কোনো প্রাকৃতিক ও মনুষসৃষ্ট দুর্যোগ আমাদের এই (অপ)চেষ্টা বিঘ্নিত করতে পারবে না বলে আমরা ধারণা পোষণ করি।
Our Journey
Career Timeline
ঘুমদেশে
চাঁদের গায়ে নি:শব্দে বয়ে যায় মেঘ মোমবাতি নিভে যায় অবচেতন প্রশ্বাসে যখন রাত আসে, জানালা ঘেঁষে যখন রাত আসে, তোমার ঘুমদেশে। সাদা হাঁসের স্বপ্নে ভাসে কালো গ্রামোফোন; অন্ধকার ভেসে যায় শীতল বাতাসে। যখন রাত আসে, জানালা ঘেঁষে যখন রাত আসে, তোমার ঘুমদেশে। ঘর জুড়ে নেমে আসে অগোছালো অবসাদ ল্যামপোস্ট ঘিরে ভাসে নিয়নের বিষাদ সূর্যমুখী চেয়ে থাকে অবাক আকাশে শহরের বুকে হাসি আর মুখ ফ্যাকাশে!"
খোয়াব
পরাশ্রয়ী মেঘের নিচে তোমার উষ্ণ কার্ডিগানে লেপ্টে থাকা বিষণ্ণতা, সবুজ রাস্তার নীললোহিত আলোয় তোমার যত না দেখা ভোরে জেগে থাকা বিহ্বলতা। চোখ বুঁজলেই তোমার শহর দেয় উঁকি আমার জানালায়, চোখ মেললেই রাতের প্রহর হারায় যত স্মৃতির কুয়াশায়। ভোরের ঘাসে শিশির জমা রোদের ঘোরে খোয়াবনামা ছুটে চলে চশমা চোখে... নদীর গায়ে লোকাল স্টিমার ছুটে যাচ্ছে একলা বেকার মাঝি দূরে তাকিয়ে দেখে- চোখ বুঁজলেই তোমার শহর দেয় উঁকি আমার জানালায় চোখ মেললেই রাতের প্রহর হারায় যত স্মৃতির কুয়াশায়।
শাহরীন
এমন হাওয়ার ভীষণ দোহাই দিয়ে বৃষ্টি নামালে যখন রাতের বেলা, দেখেছি মিছিলের কোঁকড়ানো চুলগুলো বিজলী দেখিয়ে ফিরে গ্যাছে ও-বেলা ক্যালেন্ডারে যখন আরও চারদিন বাকি আমরা জেনেছি শীতাতপ শুধু ফাঁকি। অযুত রাতের বাতি ঠেলে ঠেলে দিন বলুন,সকালে বৃষ্টি হবে,শাহরীন। (রুদ্র রথীর এই অপূর্ব কবিতা ও নবারুণ ভট্টাচার্যের 'ভীষণ রাগে যুদ্ধ হবে' র সম্মিলনে গড়ে উঠেছে শাহরীন। এই গান বিপ্লবের, বিপ্লব ছাড়া প্রেম হয় না।)
ইউলিসিস
রাস্তার মোড়ে আছে দাঁড়িয়ে বুড়ো ল্যামপোস্ট, ছোট দাঁড়কাক সময় গিয়েছে থমকে সেখানে, নিয়ন দিয়েছে ছুটির ডাক ফুটপাতে বসা পথিকের মুখে আলো নেই, নেই কালো সানগ্লাস বুকে ঢলে পড়ে রঙীন সূর্য, হৃদয় তাকে করেছে গ্রাস। নষ্ট শহরে শবদেহ হয়ে বয়ে যাই তাই নদীর মত মৃতের মিছিলে জন্জাল হয়ে ভেসে যায় সব জীবন যত।